সর্দি কাশি দ্রুত সারানোর ঘরোয়া উপায়

 সর্দি কাশি দ্রুত সারানোর ঘরোয়া উপায়

  সর্দি কাশি হলে আমি প্রথমেই ঘরোয়া উপায়েই চিকিৎসা নেই,কারণ এতে পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আদা,মধু আর গরম পানির মিশ্রণ আমার ক্ষেত্রে অনেক দ্রুত কাজ করে।এই ঘরোয়া টিপসগুলো দিয়ে সর্দি কাশি দ্রুত সারানোর উপায় আমি নিজেই ব্যবহার করে থাকি।

সর্দি কাশি দ্রুত সারানোর ঘরোয়া উপায়

ঠান্ডা লাগলে প্রাকৃতিক উপাদান ব্যবহার করে সুস্থ হওয়া অনেক সহজ হয়ে যায়। নিয়মিত এসব ঘরোয়া পদ্ধতি মানলে ওষুধ ছাড়াও আরাম পাওয়া সম্ভব।তাই সর্দি কাশি দ্রুত সারানোর ঘরোয়া উপায় গুলো বলবো ।

পেজ সূচিপত্রঃ সর্দি কাশি দ্রুত সারানোর ঘরোয়া উপায়

সর্দি কাশি কী এবং কেন আমাদের বারবার ভোগায়

সর্দি কাশি হলে সব সময় আগে ঘরোয়া উপায়েই চিকিৎসা নেয়া ভাল । কারণ প্রাকৃতিক উপাদান শরীরের ক্ষতি না করেই ধীরে ধীরে কাজ করে। গরম পানির সঙ্গে আদা আর মধু মিশিয়ে খেলে গলা অনেক আরাম পায়। ভাপ নেওয়া নাক বন্ধ হওয়া ও বুকের ভার কমাতে খুবই সাহায্য করে। লেবু আর তুলসী পাতা দিয়ে বানানো পানীয় খুব উপকারী হয়। এই সব উপায় সহজে ঘরেই পাওয়া যায় বলে ব্যবহার করাও সহজ।নিয়ম মেনে করলে কাশি ও সর্দির যন্ত্রণা দ্রুত কমে আসে। তাই সর্দি কাশি দ্রুত সারানোর ঘরোয়া উপায়গুলো খুব পছন্দনীয়।

সর্দি কাশির সময় ঠান্ডা খাবার একদম এড়িয়ে চলার চেষ্টা করা উচিৎ। গরম স্যুপ,ভাত আর হালকা খাবার শরীরকে শক্তি দেয়। পর্যাপ্ত পানি পান করলে শরীরের ভেতরের বিষাক্ত পদার্থ বের হয়ে যায়।  তাতে ভালো ঘুম হলে রোগ সেরে উঠার গতি অনেক বেড়ে যায়। সব সময় গলা গরম রাখতে চেষ্টা করতে হবে যাতে কাশি না বাড়ে। ঘরে পরিষ্কার বাতাস ও ধুলোবালি কম থাকাও খুব জরুরি। এসব ছোট ছোট অভ্যাস মিলেই বড় উপকার করে। এইভাবেই ঘরোয়া উপায়ে সর্দি কাশি থেকে দ্রুত আরাম পাও্যা যায় । 

সাধারণ সর্দি কাশি আর জটিল সমস্যার পার্থক্য

সাধারণ সর্দি কাশি হলে শরীর একটু দুর্বল লাগলেও খুব ভয় পাওয়ার কিছু থাকে না। এতে সাধারণত নাক দিয়ে পানি পড়া,হালকা জ্বর আর গলা খুসখুস করে। কয়েক দিন বিশ্রাম নিলেই এসব সমস্যা অনেকটা কমে যায়। ঘরোয়া উপায় আর গরম পানীয় খেলেই বেশির ভাগ সময় আরাম পাওয়া যায়। কাশি সাধারণত খুব তীব্র হয় না এবং শ্বাস নিতে কষ্টও হয় না। রাতের ঘুম একটু নষ্ট হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই থাকে। শরীর ধীরে ধীরে নিজে থেকেই ঠিক হয়ে উঠে। এই ধরনের সর্দি কাশি আমাদের দৈনন্দিন জীবনে প্রায়ই হয়। তাই একে সাধারণ সমস্যা হিসেবেই ধরা যায়। 

কিন্তু জটিল সমস্যা হলে সর্দি কাশি অনেক বেশি  কষ্টদায়ক হয়ে উঠে। দীর্ঘদিন কাশি না কমা বা ঘন ঘন জ্বর হওয়া চিন্তার বিষয়। শ্বাস নিতে কষ্ট হলে বা বুক ভারী লাগলে সেটাকে হালকা ভাবে নেওয়া ঠিক নয়। ঘুমের মধ্যে দম বন্ধ হওয়ার মতো অনুভূতিও দেখা দিতে পারে। এই সময় ঘরোয়া উপায় কাজ নাও করতে পারে। শরীর দ্রুত দুর্বল হয়ে পড়তে থাকে। খাবারে অরুচি আর মাথা ঘোরা দেখা দেয়। এসব লক্ষণ দেখলে অবশ্যই সতর্ক হওয়া দরকার। কারণ তখন চিকিৎসকের পরামর্শ খুবই গুরুত্বপূর্ণ  হয়ে উঠে। 

সর্দি কাশি শুরু হলে প্রথমে কী করা উচিত

 সর্দি কাশি শুরু হলে প্রথমেই নিজের শরীরের দিকে একটু বেশি খেয়াল রাখতে হবে । ঠান্ডা লাগা বুঝলেই গরম কাপড় পরা আর বাতাস এড়িয়ে চলা জরুরি। সাথে সাথে গরম পানি খাওয়া শুরু করা  যাতে গলা আর বুক আরাম পায়। ভারী কাজ বাদ দিয়ে শরীরকে বিশ্রাম দিতে হবে । মোবাইল আর রাত জাগা কমিয়ে দিতে হবে যাতে শরীর শক্তি পায়। হালকা গরম খাবার খেলে ভেতর থেকে স্বস্তি আসে। এই সময় ঠান্ডা পানি বা আইসক্রিম একদম এড়িয়ে চলতে হবে। শুরুতেই এসব মানলে সমস্যা বাড়তে পারে না।

এরপর  ভাপ নেওয়া আর গরম পানীয় খাওয়াকে নিয়মে পরিণত করতে হবে । আদা,মধু আর লেবু দিয়ে বানানো পানীয় খুব উপকার দেয়। ঘর পরিষ্কার রাখা আর ধুলোবালি কমানোও দরকার। কাশি হলে গলা শুকাতে না দেওয়াই সবচেয়ে ভালো। পর্যাপ্ত পানি খেলে শরীর ভেতর থেকে লড়াই করতে পারে। রাতে ভালো ঘুম হলে সেরে উঠা দ্রুত হয়। অযথা বাইরে যাওয়া এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। এইভাবেই শুরুতেই যত্ন নিলে সর্দি কাশি সহজে  নিয়ন্ত্রণে আসে।

ঘরোয়া উপকরণ দিয়ে সহজে বানানো প্রাকৃতিক ওষুধ 

ঘরোয়া উপকরণ দিয়ে বানানো প্রাকৃতিক ওষুধ সেবন করা বাঞ্ছনীয়। কারণ এগুলো সহজে পাওয়া যায় এবং শরীরের উপর খুব নরমভাবে কাজ করে। আদা আর মধু একসাথে খেলেই গলার জ্বালা অনেক কমে যায়। লেবু মিশানো কুসুম গরম পানি শরীর ভেতর থেকে পরিষ্কার করে। তুলসী পাতার রস কাশি কমাতে বেশ সাহায্য করে। হলুদ দুধ গলা আর বুকে আরাম এনে দেয়। এই সব উপকরণ আমাদের রান্নাঘরেই থাকে। তাই প্রয়োজনে দ্রুত ব্যবহার করা যায়। এই প্রাকৃতিক ওষুধগুলো নিয়মিত ব্যবহার করলে উপকার পাওয়া যায়।

ঘরোয়া ওষুধ খেলে শরীর ধীরে ধীরে শক্ত হয়ে উঠে। এসব উপায়ে কোনো বড় পার্শ্বপ্রতিক্রিয়া থাকে না। কাশি হলে গরম লবণ পানিতে গার্গল করাও বেশ কার্যকর। মধু দিয়ে চা খেলেও গলা নরম থাকে। আদা চিবিয়ে খেলে বুকের জমাট ভাব কমে। ভাপ নেওয়ার সঙ্গে এই ওষুধগুলো আরও ভালো কাজ করে। শরীর নিজে থেকেই রোগের সঙ্গে লড়াই করতে শেখে। এভাবে ধৈর্য ধরে চললে দ্রুত আরাম পাওয়া যায়। তাই প্রাকৃতিক ওষুধ দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে।

আরও পড়ুনঃ পেটের গ্যাস কমানোর প্রাকৃতিক ঘরোয়া উপায়

আদা,মধু,লেবু ও তুলসীর উপকারিতা

আদা সর্দি কাশির সময় সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক উপকরণ। এটি গলার ব্যথা কমায় এবং বুকের জমাট ভাব দূর করে। মধু কাশিতে আরাম দেয় এবং গলাকে নরম রাখে। নিয়মিত মধু খেলে শুকনো কাশি কমতে থাকে। লেবু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এতে থাকা ভিটামিন সি ঠান্ডা লাগার বিরুদ্ধে লড়াই করে। তুলসী পাতা কাশি ও সর্দি কমাতে খুব উপকারী। এটি শরীরকে ভেতর থেকে শক্ত করে তোলে। এই চারটি উপাদান একসাথে দারুণ কাজ করে।

সর্দি-কাশি-দ্রুত-সারানোর-ঘরোয়া-উপায়

আদা,মধু,লেবু ও তুলসী দিয়ে গরম পানীয় বানিয়ে খাওয়া উচিৎ । এতে গলা আর বুক অনেক হালকা লাগে। নিয়মিত খেলে সর্দির প্রকোপ ধীরে ধীরে কমে যায়। এই উপাদানগুলো সহজে ঘরেই পাওয়া যায়। তাই প্রয়োজনে দ্রুত ব্যবহার করা যায়। প্রাকৃতিক হওয়ায় এগুলো শরীরের ক্ষতি করে না। বরং শরীরকে নিজে থেকে সুস্থ হতে সাহায্য করে। তাই এগুলো  ঘরোয়া চিকিৎসার প্রথম পছন্দ।

গরম পানি ও ভাপ নেওয়ার সঠিক নিয়ম

সর্দি কাশির সময় গরম পানি খাওয়া খুব সাধারণ কিন্তু কার্যকর অভ্যাস। সারাদিন অল্প অল্প করে কুসুম গরম পানি পান করা । এতে গলা শুকায় না এবং কাশি অনেকটা কমে যায় । গরম পানি শরীরের ভেতরের জমাট ভাব দূর করতে সাহায্য করে। সকালে ঘুম থেকে উঠে গরম পানি খেলে ভালো লাগে। খাবারের মাঝেও এটি শরীরকে হালকা রাখে। ঠান্ডা পানি এই সময় পুরোপুরি এড়িয়ে চলাই ভালো। নিয়মিত গরম পানি খেলে সর্দির প্রকোপ কমে যায়। এই ছোট অভ্যাসই বড় উপকার করে।

ভাপ নেওয়ার সময়  সব সময় নিরাপত্তার দিকে খেয়াল রাখতে হবে । একটি পাত্রে গরম পানি নিয়ে তার ভাপ মুখে নিতে হবে । মাথায় তোয়ালে দিয়ে ঢেকে নিলে ভাপ ভালোভাবে কাজ করে। নাক আর গলার ভেতরের ময়লা পরিষ্কার হয়ে যায়। ভাপ নেওয়ার পর নাক খুলে যায় এবং শ্বাস নিতে সহজ লাগে। দিনে এক থেকে দুইবার ভাপ নিতে হবে । এরপর সঙ্গে সঙ্গে ঠান্ডা বাতাসে যাওয়া যাবে না । ভাপ নেওয়ার পরে শরীর গরম রাখতে হবে । এভাবেই সঠিক নিয়মে  ভাপ নিলে সবচেয়ে বেশি উপকার দেয়।

আরও পড়ুনঃ বিট রুট খেলে রক্ত বৃদ্ধি পায় 

সর্দি কাশিতে উপকারী খাবার ও পানীয়

সর্দি কাশির সময়  সব সময় হালকা ও গরম খাবার খাওয়ার চেষ্টা করতে হবে । গরম স্যুপ গলা আর বুকে বেশ আরাম দেয়। ভাত আর ডাল সহজে হজম হয় বলে শরীরকে শক্তি দেয়। সবজি দিয়ে রান্না করা ঝোলও খুব উপকারী । মসলাযুক্ত খাবার কম খেলে কাশি বাড়ে না। ডিম আর নরম খাবার শরীরের পুষ্টি জোগায়। ভাজা আর ঠান্ডা খাবার এড়িয়ে চলতে হবে। এতে গলা কম জ্বালাপোড়া করে। এইভাবে খেলে দ্রুত সুস্থ হওয়া যায়।

পানীয় হিসেবে  গরম চা আর লেবু পানি বেশি খেতে হবে । আদা চা কাশিতে অনেক আরাম দেয়। মধু মেশানো কুসুম গরম পানি গলাকে নরম রাখে। স্যুপের ঝোলও শরীরের পানির ঘাটতি পূরণ করে। পর্যাপ্ত পরিমাণ পানি খেলে শরীর দ্রুত পরিষ্কার হয়। ঠান্ডা সফট ড্রিংক এই সময় ক্ষতি করে। তাই সব সময় গরম পানীয়ই বেছে নিতে হবে । এই অভ্যাসে শরীর অনেক ভালো থাকে। সর্দি কাশি থেকেও দ্রুত মুক্তি পাওয়া যায়।

যেসব খাবার ও অভ্যাস সর্দি কাশি বাড়িয়ে দেয়

সর্দি কাশির সময় কিছু কিছু খাবার  সমস্যাকে আরও বাড়িয়ে দেয়। ঠান্ডা পানীয় আর আইসক্রিম খেলে গলা বেশি খারাপ হয়ে যায়। ভাজা খাবার বুক ভারী করে তোলে। ঝাল ও অতিরিক্ত মসলা কাশির জ্বালা বাড়িয়ে তোলে। মিষ্টি বেশি খেলে কফ তৈরি হয়। তাই এসব খাবার এড়িয়ে চলার চেষ্টা করতে হবে । কারণ এগুলো আরাম না দিয়ে কষ্ট বাড়ায়। সঠিক খাবার না খেলে সুস্থ হতে সময় লাগে।

কিছু অভ্যাসও সর্দি কাশিকে আরও খারাপ করে তোলে। রাতে দেরি করে ঘুমালে শরীর ঠিকমতো সেরে উঠতে পারে না। ধুলোবালি আর ধোঁয়ার মধ্যে থাকলে কাশি বেড়ে যায়। ঠান্ডা বাতাসে বেশি সময় থাকাও ক্ষতিকর। পানি কম খেলে গলা শুকিয়ে যায়। অযথা বাইরে ঘোরা সমস্যাকে আরও বাড়ায়। তাই  এসব অভ্যাস বদলানোর চেষ্টা করতে হবে । ভালো অভ্যাসেই সর্দি কাশি দ্রুত কমে।

বাচ্চা ও বয়স্কদের জন্য নিরাপদ ঘরোয়া উপায়

বাচ্চাদের সর্দি কাশি হলে  খুবই সাবধানে ঘরোয়া উপায় গুলো ব্যবহার করতে হবে। হালকা গরম পানি বা স্যুপ তাদের গলার জন্য ভালো। মধু এক বছরের বেশি বয়সী হলে অল্প করে দেওয়া যায়। ভাপ নেওয়াতে নাক বন্ধ কমে যায়। নাক পরিষ্কার রাখতে নরম কাপড় ব্যবহার করা ভালো। ঠান্ডা খাবার শিশুদের একদম দেওয়া উচিত নয়। পর্যাপ্ত ঘুম বাচ্চাদের দ্রুত সুস্থ হতে সাহায্য করে। শরীর গরম রাখাও খুব জরুরি। এই ছোট যত্নেই অনেক আরাম পায় । 

বয়স্কদের ক্ষেত্রে ঘরোয়া উপায় আরও বেশি গুরুত্ব পায়। গরম পানীয় তাদের গলা আর বুকে আরাম দেয়। আদা আর মধু দিয়ে বানানো পানীয় খুব উপকারী। হালকা খাবার শরীরের উপর চাপ কমায়। ঠান্ডা বাতাস থেকে দূরে থাকাই ভালো। নিয়মিত বিশ্রাম তাদের শক্তি ফিরিয়ে আনে। ভাপ নেওয়া শ্বাস নিতে সহজ করে। তবে বেশি অসুবিধা হলে দেরি না করে ডাক্তার দেখানো উচিত। এইভাবে নিরাপদে যত্ন নিলে দ্রুত আরাম পাওয়া যায়।

আরও পড়ুনঃ রমজানে সুস্থ থাকার স্বাস্থ্যকর কৌশল

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর প্রাকৃতিক কৌশল

রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকলে সর্দি কাশি সহজে ধরা পড়ে না। সব সময় প্রাকৃতিক উপায়ে শরীরকে শক্ত রাখার চেষ্টা করতে হবে । প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করা খুবই জরুরি। ফল আর সবজি নিয়মিত খেলে শরীর ভিটামিন পায়। লেবু আর আমলকী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। রোদে কিছুক্ষণ দাঁড়ালে শরীর ভিটামিন ডি পায়। হালকা ব্যায়াম রক্ত চলাচল ভালো রাখে। ঘুম ঠিকমতো হলে শরীর নিজে থেকেই ঠিক হয়। মানসিক চাপ কম থাকলেও রোগ কম হয়। এই ছোট অভ্যাসগুলো বড় শক্তি তৈরি করে।

 নিয়মিত আদা,মধু আর তুলসী দিয়ে পানীয় বানিয়ে  খেতে হবে। এতে শরীর ভেতর থেকে পরিষ্কার থাকে। গরম স্যুপ শরীরকে উষ্ণ রাখে। অতিরিক্ত ফাস্টফুড এড়িয়ে চলাই ভালো। ঘরে পরিষ্কার বাতাস রাখা দরকার। প্রতিদিন একটু হাঁটা শরীর চাঙা করে তোলে। পানি ছাড়া শরীর ভালোভাবে কাজ করতে পারে না। পর্যাপ্ত বিশ্রাম নিলে রোগ দূরে থাকে। এই প্রাকৃতিক কৌশলগুলো  অসুখবিসুখ  কম হয়।

কখন ঘরোয়া উপায় যথেষ্ট নয় –ডাক্তারের প্রয়োজন

সব সময় ঘরোয়া উপায়েই যে সর্দি কাশি সেরে যাবে তা নয়। কয়েক দিন পরেও জ্বর না কমলে সেটা চিন্তার বিষয়। তাই কাশি খুব বেশি হলে এবং বুক ব্যথা করলে সতর্ক হতে হয়। শ্বাস নিতে কষ্ট হলে দেরি করা ঠিক নয়। ঘুমের মধ্যে দম আটকে যাওয়ার মতো অনুভূতি হলে চিকিৎসা দরকার। শরীর হঠাৎ খুব দুর্বল হয়ে পড়লে সেটা স্বাভাবিক নয়। খাবারে অরুচি অনেক দিন থাকাও বিপদের লক্ষণ। বাচ্চা ও বয়স্কদের ক্ষেত্রে আরও বেশি সাবধানতা দরকার। তাদের শরীর দ্রুত খারাপ হতে পারে। তাই সময়মতো ডাক্তার দেখানো খুব জরুরি।

 সব সময় মনে রাখতে হবে যে  ঘরোয়া উপায় কেবল সহায়ক। মূল অসুখ বড় হলে ওষুধ আর চিকিৎসা দরকার হয়। রক্ত বা ঘন কফের সঙ্গে কাশি হলে দেরি করা ঠিক নয়। টানা তিন–চার দিন জ্বর থাকলে পরীক্ষা দরকার। মাথা ঘোরা বা বুকে চাপ লাগাও গুরুত্ব দিয়ে দেখা উচিত। নিজে নিজে ওষুধ খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিলে দ্রুত সুস্থ হওয়া যায়। ভুল চিকিৎসায় সমস্যা আরও বাড়তে পারে। তাই প্রয়োজন বুঝে সঠিক সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ। এই সতর্কতাই জীবন বাঁচাতে পারে।

শেষ কথাঃ সর্দি কাশি দ্রুত সারানোর ঘরোয়া উপায়ের দিকনির্দেশনা

সর্দি কাশি হলে প্রথমেই ঘরোয়া উপায় মেনে চলা খুব ভালো একটি সিদ্ধান্ত। গরম পানি,ভাপ আর প্রাকৃতিক উপাদান শরীরকে ধীরে ধীরে সুস্থ করে।নিয়মিত বিশ্রাম আর সঠিক খাবার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঠান্ডা খাবার ও খারাপ অভ্যাস এড়িয়ে চললে সমস্যা বাড়ে না। এই সব ছোট নিয়ম একসাথে মেনে চললেই ভালো ফল পাওয়া যায়। ঘরোয়া উপায় শরীরের উপর আলতোভাবে কাজ করে। তাই সর্দি কাশি দ্রুত সারানোর ঘরোয়া উপায় আমাদের সবার জানা থাকা উচিত।

আমি নিজে এই ঘরোয়া নিয়মগুলো মেনে অনেকবার সর্দি কাশি থেকে সেরে উঠেছি। ওষুধের উপর  ভরসা না করে প্রাকৃতিক উপায়ে আরাম পাওয়া সত্যিই ভালো লাগে। শরীরও এতে ধীরে ধীরে শক্ত হয়ে উঠে। ঘরের সাধারণ জিনিস দিয়েই যে এত উপকার পাওয়া যায় তা অনেকেই জানে না। আমি এখন সর্দি লাগলেই আগে এই উপায়গুলোই ব্যবহার করি। বেশিরভাগ সময় এতে ভালো ফল পাই। তাই এগুলো আমি সবাইকে মেনে চলার পরামর্শ দেই।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ST Bangla Hub নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url