স্পন্সর পোস্ট করে ব্লগ থেকে টাকা আয়
স্পন্সর পোস্ট করে ব্লগ থেকে টাকা আয়
স্পন্সর পোস্ট করে ব্লগ থেকে টাকা আয় করার সহজ ও বাস্তব উপায় এখানে তুলে ধরা হয়েছে। আপনার ব্লগে কীভাবে কোম্পানির প্রোমোশনাল লেখা প্রকাশ করে ইনকাম করবেন তা জানা যাবে। কম ভিজিটর থাকলেও কীভাবে স্পন্সর পোস্ট পাওয়া যায় সেই কৌশলও আলোচনা করা হয়েছে।
নতুনও পুরনো ব্লগারদের জন্য এই পদ্ধতি খুবই কার্যকর একটি ইনকাম সোর্স। ব্লগকে কীভাবে ব্র্যান্ডের কাছে আকর্ষণীয় করে তুলবেন তাও এখানে শেখানো হয়েছে।কোন ধরনের কন্টেন্টে স্পন্সর বেশি আসে তা পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়েছে।বাড়িতে বসেই ব্লগ দিয়ে নিয়মিত আয় করার সুযোগ তৈরি করা যায়।
পেজ সুচিপত্রঃ স্পন্সর পোস্ট করে ব্লগ থেকে টাকা আয়
- স্পন্সর পোস্ট আসলে কী?
- ব্লগে স্পন্সর পোস্টের চাহিদা কেন বাড়ছে
- কোন ধরনের ব্লগে স্পন্সর পোস্ট বেশি পাওয়া যায়
- স্পন্সর পোস্ট পাওয়ার জন্য ব্লগ কিভাবে তৈরি করবেন
- স্পন্সর পোস্ট পাওয়ার যোগ্যতা
- কোম্পানি বা ক্লায়েন্ট কোথা থেকে পাবেন
- স্পন্সর পোস্টের দাম কিভাবে ঠিক করবেন
- স্পন্সর পোস্ট লেখার সঠিক নিয়ম
- গুগল পেনাল্টি থেকে বাঁচার উপায়
- শেষ কথাঃ স্পন্সর পোস্ট দিয়ে নিয়মিত আয় করার স্ট্র্যাটেজি
স্পন্সর পোস্ট আসলে কী?
স্পন্সর পোস্ট হলো এমন একটি লেখা যেখানে কোনো কোম্পানি বা ব্র্যান্ড আমাদের ব্লগে তাদের পণ্য বা সেবার কথা তুলে ধরতে টাকা দেয়।এটি সাধারণ বিজ্ঞাপনের মতো চোখে পড়ে না, বরং সাধারণ একটি তথ্যভিত্তিক আর্টিকেলের মতোই লেখা হয়। সেই পণ্য বা সার্ভিসের ভালো দিকগুলো পাঠকের সামনে তুলে ধরে। এর ফলে পাঠক বিরক্ত না হয়ে বিষয়টি সহজে বুঝতে পারে। কোম্পানি তাদের প্রচার পায় এবং ব্লগার তার লেখা থেকে আয় করে।এখানে দুই পক্ষই লাভবান হয়। ব্র্যান্ড নতুন কাস্টমার পায় আর ব্লগার তার ব্লগ দিয়ে টাকা উপার্জন করে। এই পদ্ধতিটি এখন অনলাইন মার্কেটিংয়ে খুব জনপ্রিয়।বিশেষ করে যারা নিয়মিত ব্লগ লেখেন তাদের জন্য এটি বড় সুযোগ।
স্পন্সর পোস্টের সবচেয়ে বড় সুবিধা হলো এটি পাঠকের আস্থার উপর কাজ করে।কারণ মানুষ সাধারণত ব্লগে লেখা অভিজ্ঞতাকে বেশি বিশ্বাস করে।একটি ভালো স্পন্সর পোস্ট এমনভাবে লেখা হয় যেন এটি কোনো জোর করে করা বিজ্ঞাপন মনে না হয়।বরং এটি পাঠকের উপকারে আসে এমন তথ্য দেয়। এজন্যই অনেক কোম্পানি এখন ইউটিউব বা ফেসবুকের পাশাপাশি ব্লগারদেরও খোঁজে। ব্লগে লেখা স্পন্সর পোস্ট গুগলে অনেকদিন থাকে। ফলে ব্র্যান্ডের প্রচার দীর্ঘ সময় ধরে চলতে থাকে। একজন ব্লগারের জন্য এটি নিয়মিত আয়ের ভালো মাধ্যম হতে পারে। ঠিকভাবে করলে স্পন্সর পোস্ট দিয়ে মাসে ভালো টাকা উপার্জন করা সম্ভব।
ব্লগে স্পন্সর পোস্টের চাহিদা কেন বাড়ছে
বর্তমানে অনলাইন ব্যবসা বাড়ার সাথে সাথে ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্ব অনেক বেড়ে গেছে। কোম্পানিগুলো এখন টিভি বা পত্রিকার পাশাপাশি ব্লগের দিকেও বেশি মনোযোগ দিচ্ছে। কারণ ব্লগে লেখা রিভিউ বা তথ্য মানুষ বেশি বিশ্বাস করে।একজন ব্লগার নিজের অভিজ্ঞতা দিয়ে কোনো পণ্য তুলে ধরলে তা বেশি বাস্তব মনে হয়।এজন্য ব্র্যান্ডগুলো চায় তাদের পণ্য বিশ্বাসযোগ্যভাবে মানুষের সামনে পৌঁছে যাক। কোনো পণ্য তুলে ধরলে তা বেশি বাস্তব মনে হয়।এজন্য ব্র্যান্ডগুলো চায় তাদের পণ্য বিশ্বাসযোগ্যভাবে মানুষের সামনে পৌঁছে যাক। স্পন্সর পোস্ট সেই কাজটাই খুব সুন্দরভাবে করে।এতে বিজ্ঞাপনের মতো বিরক্তিকর ভাব থাকে না।বরং পাঠক প্রয়োজনীয় তথ্যও পেয়ে যায়।
আরেকটি বড় কারণ হলো ব্লগের লেখা গুগলে অনেকদিন ধরে থাকে।একটি ভালো স্পন্সর পোস্ট মাসের পর মাস এমনকি বছরের পর বছর ভিজিটর আনতে পারে।ফেসবুক বা ইউটিউবের পোস্টের মতো এটি সহজে হারিয়ে যায় না।তাই কোম্পানির জন্য এটি লং-টার্ম মার্কেটিং হিসেবে কাজ করে।এছাড়া ব্লগ থেকে পাওয়া ট্রাফিক সাধারণত বেশি কোয়ালিটি হয়। কারণ মানুষ নিজে সার্চ করে সেই তথ্য খুঁজে নেয়।ফলে সেই ভিজিটর কেনার সম্ভাবনাও বেশি থাকে। এই কারণেই ব্লগে স্পন্সর পোস্টের চাহিদা দিন দিন বাড়ছে।
কোন ধরনের ব্লগে স্পন্সর পোস্ট বেশি পাওয়া যায়
সব ধরনের ব্লগে স্পন্সর পোস্ট পাওয়া গেলেও কিছু নির্দিষ্ট ক্যাটাগরিতে চাহিদা বেশি থাকে।যেমন টেকনোলজি ব্লগে মোবাইল, সফটওয়্যার বা গ্যাজেট নিয়ে নিয়মিত স্পন্সর পোস্ট আসে।হেলথ ও ফিটনেস ব্লগে বিভিন্ন সাপ্লিমেন্ট বা মেডিকেল প্রোডাক্টের প্রচার হয়। বিউটি ও ফ্যাশন ব্লগে কসমেটিকস ও স্কিনকেয়ার ব্র্যান্ড বেশি আগ্রহ দেখায়।ফুড ব্লগে রেস্টুরেন্ট ও খাবারের পণ্য নিয়ে কাজ পাওয়া যায়।ট্রাভেল ব্লগে হোটেল, ট্যুর কোম্পানি ও ট্রাভেল গিয়ার ব্র্যান্ড আসে।এই ধরনের ব্লগে পাঠকের আগ্রহ বেশি থাকে বলে কোম্পানিরাও বিনিয়োগ করে।কারণ তাদের টার্গেট কাস্টমার এখানে সহজেই পাওয়া যায়।তাই এই নিসগুলোতে স্পন্সর পোস্টের সুযোগ বেশি দেখা যায়।
এছাড়া অনলাইন ইনকাম ও এডুকেশন বিষয়ক ব্লগেও ভালো বেশি পরিমাণে স্পন্সর পোস্ট পাওয়া সম্ভব।কোর্স, সফটওয়্যার বা টুল বিক্রি করা কোম্পানি এসব ব্লগে প্রচার করতে চায়।রিভিউ টাইপ ব্লগে স্পন্সর পোস্টের সুযোগ আরও বেশি থাকে।কারণ এখানে পাঠক আগে থেকেই কোনো পণ্য কেনার মানসিকতা নিয়ে আসে।লাইফস্টাইল ব্লগেও অনেক ব্র্যান্ড কাজ করতে আগ্রহী।কারণ এসব ব্লগে বিভিন্ন ধরনের বয়সের মানুষ আসে।বাংলা ব্লগেও এখন ধীরে ধীরে স্পন্সর পোস্টের চাহিদা ধীরে ধীরে বাড়ছে।যেহেতু বাংলা ভাষায় কনটেন্টের পাঠক দিন দিন বাড়ছে। তাই সঠিক নিশ ও মানসম্মত কনটেন্ট থাকলে যে কোনো ব্লগ থেকেই স্পন্সর পোস্ট পাওয়া সম্ভব।
আরও পড়ুনঃ পাকা পেঁপের ভিতর অনেক গুন আছে
স্পন্সর পোস্ট পাওয়ার জন্য ব্লগ কিভাবে তৈরি করবেন
স্পন্সর পোস্ট পাওয়ার জন্য সবার আগে আপনাকে একটি নির্দিষ্ট ভাল বিষয় বা নিশ বেছে নিতে হবে।যে বিষয়ে আপনার আগ্রহ আছে এবং মানুষ খোঁজে এমন বিষয় হলে সবচেয়ে ভালো হয়।তারপর একটি সুন্দর নামের ডোমেইন এবং ভালো হোস্টিং নিয়ে ব্লগ তৈরি করতে হবে।ব্লগের ডিজাইন যেন পরিষ্কার ও প্রফেশনাল দেখায় সেটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়।কারণ প্রথম দেখাতেই ব্র্যান্ডের কাছে বিশ্বাসযোগ্য হতে হবে। এমন ডিজাইন করতে হবে যেন মোবাইল থেকেসহজে পড়া যায় । শুরুর দিক থেকেই নিয়মিত ভালো মানের কনটেন্ট দিতে হবে।কপি করা লেখা দিলে কোনো কোম্পানি আপনাকে গুরুত্ব দেবে না।নিজের অভিজ্ঞতা আর তথ্য মিলিয়ে লেখাই সবচেয়ে ভালো ।
এরপর ধীরে ধীরে ব্লগে ভিজিটর বা ট্রাফিক বাড়ানোর দিকে মনোযোগ দিতে হবে।গুগল এসইও ঠিকভাবে সেটআপ করলে অর্গানিক ভিজিটর পাওয়া সহজ হয়।সোশ্যাল মিডিয়ায় আপনার পোস্ট শেয়ার করে পাঠক বাড়াতে পারেন।যত বেশি মানুষ আপনার লেখা পড়বে ততই ব্র্যান্ডের আগ্রহ বাড়বে।একটি বিশ্বাসযোগ্য ইমেজ তৈরি করা খুব জরুরি।মানুষ আপনার লেখা বিশ্বাস করলে কোম্পানিও আপনাকে বিশ্বাস করবে।ব্লগে কন্টাক্ট পেজ এবং ইমেইল ঠিকানা রাখুন।যাতে কোনো ব্র্যান্ড সহজেই আপনার সাথে যোগাযোগ করতে পারে।চাইলে একটি মিডিয়া কিটও বানাতে পারেন।এভাবে ধাপে ধাপে এগোলে স্পন্সর পোস্ট পাওয়া অনেক সহজ হয়ে যায়।
স্পন্সর পোস্ট পাওয়ার যোগ্যতা
স্পন্সর পোস্ট পাওয়ার জন্য সবার আগে আপনার ব্লগে কিছু পরিমাণ নিয়মিত ভিজিটর থাকতে হবে।খুব কম ভিজিটর থাকলে কোনো কোম্পানি সাধারণত আগ্রহ দেখায় না।তার পাশাপাশি আপনার কনটেন্টের মান ভালো হতে হবে।লেখা যদি তথ্যবহুল এবং পাঠকের কাজে আসে তাহলে ব্র্যান্ডও আপনাকে গুরুত্ব দেবে।একটি নির্দিষ্ট নিশ বা বিষয় নিয়ে কাজ করা থাকলে বিশ্বাসযোগ্যতা বাড়ে।এতে বোঝা যায় আপনি ওই বিষয়ের উপর অনেক দক্ষ।ব্লগে নিয়মিত নতুন পোস্ট করতে হবে।অনেকদিন আপডেট না থাকলে সেটি ভালো ইমপ্রেশন তৈরি করে না।তাই সব মিলিয়ে একটি সক্রিয় ও জীবন্ত ব্লগ থাকা খুব জরুরি।
এর পাশাপাশি আপনার ব্লগের ডিজাইন ও প্রেজেন্টেশনও অনেক বড় ভূমিকা রাখে।অগোছালো বা স্লো ওয়েবসাইটে কেউ বিজ্ঞাপন দিতে চায় না।সোশ্যাল মিডিয়ায় আপনার কিছুটা উপস্থিতি থাকলে সেটি বাড়তি প্লাস পয়েন্ট।কারণ ব্র্যান্ড তখন আরও বেশি অডিয়েন্সে পৌঁছাতে পারে।পাঠকদের কমেন্ট ও শেয়ার থাকলে সেটি বিশ্বাসযোগ্যতা বাড়ে।একটি ভালো কন্টাক্ট পেজ থাকাও খুব দরকার।যাতে কোম্পানি সহজে আপনার সাথে যোগাযোগ করতে পারে।আপনি যত বেশি প্রফেশনালভাবে নিজেকে উপস্থাপন করবেন।তত বেশি স্পন্সর পোস্ট পাওয়ার সুযোগ তৈরি হবে।
কোম্পানি বা ক্লায়েন্ট কোথা থেকে পাবেন
স্পন্সর পোস্টের জন্য কোম্পানি বা ক্লায়েন্ট খুঁজতে গুগল একটি বড় মাধ্যম।আপনি আপনার নিশ অনুযায়ী বিভিন্ন কোম্পানির ওয়েবসাইট খুঁজে নিতে পারেন।সেখানে গিয়ে তাদের মার্কেটিং বা কন্টাক্ট পেজে ইমেইল পাঠাতে পারেন।এটাকে বলে ইমেইল আউটরিচ।এছাড়া ফেসবুকে অনেক ব্লগার ও মার্কেটিং গ্রুপ আছে।সেখানে নিয়মিত অফার পোস্ট করা হয়।লিংকডইনেও অনেক ব্র্যান্ড প্রতিনিধি পাওয়া যায়।তাদের সাথে কানেক্ট হয়ে কাজের প্রস্তাব দিতে পারেন।এই প্ল্যাটফর্মগুলো নিয়মিত ব্যবহার করলে সুযোগ বাড়ে।ধৈর্য ধরে যোগাযোগ করলেই ফল পাওয়া সম্ভব ।
ফাইভার, আপওয়ার্ক বা পিপলপারআওয়ারের মতো মার্কেটপ্লেসেও স্পন্সর পোস্টের কাজ পাওয়া যায়।এখানে অনেক ক্লায়েন্ট ব্লগারে খোঁজ করে।আপনার প্রোফাইলে ব্লগের লিংক দিলে বিশ্বাসযোগ্যতা বাড়ে।এছাড়া কিছু পিআর এজেন্সি আছে যারা ব্লগারদের সাথে ব্র্যান্ডের সংযোগ করিয়ে দেয়।তাদের সাথেও যোগাযোগ রাখতে পারেন।আপনি চাইলে সরাসরি কোনো ব্র্যান্ডকে প্রপোজাল পাঠাতে পারেন।নিজের ব্লগের ট্রাফিক ও সুবিধা তুলে ধরলে ভালো রেসপন্স পাওয়া যায়। ধীরে ধীরে কিছু নিয়মিত ক্লায়েন্ট তৈরি হয় তারা বারবার আপনার কাছেই কাজ দেবে। এভাবেই স্পন্সর পোস্ট থেকে স্থায়ী আয়ের পথ তৈরি হয়।
আরও পড়ুনঃ ডিজিটাল মার্কেটিং মাসে ত্রিশ হাজার টাকা ইনকাম
স্পন্সর পোস্টের দাম কিভাবে ঠিক করবেন
স্পন্সর পোস্টের দাম নির্ধারণ করার সময় সবার আগে আপনার ব্লগের ভিজিটর সংখ্যা দেখতে হবে।যত বেশি ট্রাফিক থাকবে তত বেশি দাম চাওয়া যায়। এরপর আপনার নিশ বা বিষয়টাও খুবই গুরুত্বপূর্ণ।কিছু নিশ যেমন টেক বা ফাইন্যান্সে সাধারণত বেশি পেমেন্ট পাওয়া সম্ভব ।ব্লগের ডোমেইন অথরিটি ও গুগল র্যাংকও দামের উপর প্রভাব ফেলে।আপনার পোস্ট গুগলে ভালো অবস্থানে থাকলে ব্র্যান্ডের লাভ বেশি হয়।তাই তারা বেশি টাকা দিতে রাজি থাকে। এছাড়া পোস্টের দৈর্ঘ্য ও মানও হিসাবের মধ্যে আসে।একটি বিস্তারিত আর্টিকেলের মূল্য স্বাভাবিকভাবেই বেশি হয়।
স্পন্সর পোস্টে যদি আপনি ব্যাকলিংক দেন তাহলে তার আলাদা মূল্য যোগ হয়।কারণ লিংক ব্র্যান্ডের এসইও তে অনেক সাহায্য করে।আপনি যদি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেন সেটাও দামের মধ্যে ধরতে পারেন।কিছু ব্লগার প্যাকেজ আকারে অফার দেয়। যেমন একাধিক পোস্ট বা মাসিক ডিল।এতে ক্লায়েন্টও খুশি হয় এবং আপনার ইনকামও বাড়ে।দাম বলার সময় খুব কম বা খুব বেশি না হওয়াই ভালো।মার্কেট অনুযায়ী ব্যালান্স করে নেগোশিয়েশন করতে হবে।এভাবে স্মার্টভাবে দাম ঠিক করলে। ভালো আয় করা সম্ভব।
স্পন্সর পোস্ট লেখার সঠিক নিয়ম
স্পন্সর পোস্ট লেখার সময় সবার আগে খেয়াল রাখতে হবে লেখাটি যেন প্রাকৃতিক ও সহজ লাগে।এটা যেন সরাসরি বিজ্ঞাপনের মতো না শোনায়। পাঠক পড়তে গিয়ে যেন মনে করে এটি একটি সাধারণ তথ্যভিত্তিক লেখা। পণ্যের ভালো দিকগুলো সুন্দরভাবে তুলে ধরতে হবে।একই সাথে সত্য ও বাস্তব তথ্য ব্যবহার করা জরুরি।অতিরিক্ত বাড়িয়ে বলা পাঠকের বিশ্বাস নষ্ট করতে পারে।নিজের অভিজ্ঞতা বা উদাহরণ যোগ করলে লেখাটি আরও বিশ্বাসযোগ্য হয়।লেখার ভাষা যেন সহজ ও পরিষ্কার হয়। কঠিন শব্দ ব্যবহার করলে পাঠক আগ্রহ হারাতে পারে।সবসময় পাঠকের উপকারের কথা মাথায় রেখে লেখা উচিত।
স্পন্সর পোস্টে এসইও এর দিকটাও বিবেচনায় রাখা দরকার। সঠিক কিওয়ার্ড ব্যবহার করলে পোস্ট গুগলে ভালো র্যাংক করে। তবে কিওয়ার্ড অতিরিক্ত ব্যবহার করা ঠিক না।লিংক বসানোর সময় সেটি স্বাভাবিকভাবে লেখার মধ্যে যুক্ত করতে হবে।পোস্টের শুরু ও শেষ যেন সুন্দরভাবে গুছানো থাকে। যাতে পাঠক শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে আগ্রহী হয়।প্রয়োজনে ছবি বা গ্রাফিক ব্যবহার করলে পোস্ট আরও আকর্ষণীয় হয়।ডিসক্লোজার বা জানানো উচিত যে এটি স্পন্সর পোস্ট।এতে স্বচ্ছতা বজায় থাকে।
আরও পড়ুনঃ কাঁচা রসুন খাওয়ার অনেক উপকারিতা
গুগল পেনাল্টি থেকে বাঁচার উপায়
স্পন্সর পোস্ট দেওয়ার সময় গুগলের নিয়ম মেনে চলা খুব জরুরি।কারণ নিয়ম ভাঙলে আপনার ব্লগের র্যাংক কমে যেতে পারে।সবার আগে খেয়াল রাখতে হবে স্পন্সর লিংক যেন ঠিকভাবে ব্যবহার করা হয়।nofollow বা sponsored ট্যাগ ব্যবহার করলে গুগল বুঝতে পারে এটি পেইড লিংক।এতে পেনাল্টির ঝুঁকি কমে যায়। একই পোস্টে অতিরিক্ত লিংক দেওয়া ঠিক নয়।এতে গুগল সেটিকে স্প্যাম মনে করতে পারে। লিংকগুলো যেন স্বাভাবিকভাবে লেখার ভেতরে বসানো হয়। এই ছোট বিষয়গুলো অনেক বড় সমস্যা থেকে বাঁচায়।
শুধু স্পন্সর পোস্ট দিয়ে ব্লগ ভরে ফেলাও বিপদজনক হতে পারে। এর সাথে নিয়মিত সাধারণ ও তথ্যভিত্তিক কনটেন্ট রাখতে হবে। তাহলেই ব্লগের ব্যালান্স ঠিক থাকে।প্রতিটি স্পন্সর পোস্টে ডিসক্লোজার দেওয়া ভালো।যাতে পাঠক ও গুগল দুজনই বুঝতে পারে এটি স্পন্সর করা। নিম্নমানের বা সন্দেহজনক পণ্যের বিজ্ঞাপন এড়িয়ে চলা উচিত।কারণ সেগুলো আপনার ব্লগের বিশ্বাসযোগ্যতা নষ্ট করতে পারে। পুরানো পোস্টগুলো সময় সময় আপডেট করাও দরকার। এভাবে চললে গুগল পেনাল্টির ভয় অনেক কমে যায়।
শেষ কথাঃস্পন্সর পোস্ট দিয়ে নিয়মিত আয় করার স্ট্র্যাটেজি
স্পন্সর পোস্ট দিয়ে নিয়মিত আয় করতে হলে আগে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকতে হবে।হঠাৎ করে টাকা পাওয়ার চিন্তা না করে ধীরে ধীরে ব্র্যান্ড ভ্যালু তৈরি করা জরুরি।ভালো কনটেন্টের মাধ্যমে পাঠকের বিশ্বাস অর্জন করাই সবচেয়ে বড় শক্তি।যেসব কোম্পানি একবার সন্তুষ্ট হয় তারা আবার কাজ দিতে চায়।তাই রিপিট ক্লায়েন্ট তৈরি করা এই ব্যবসার মূল চাবিকাঠি।নিজের ব্লগ ও সোশ্যাল প্রোফাইল সবসময় আপডেট রাখা দরকার।একটি সুন্দর মিডিয়া কিট থাকলে ক্লায়েন্টকে প্রভাবিত করা সহজ হয়।এইভাবে ধাপে ধাপে এগোলে আয়ও স্থায়ী হতে থাকে।
আমার মনে হয় স্পন্সর পোস্ট শুধু ইনকামের উপায় না,এটি একটি সম্পর্ক তৈরির মাধ্যম।ব্র্যান্ড ও পাঠকের মাঝখানে একজন ব্লগার সেতুর মতো কাজ করে।যদি আমরা সততা ও মান বজায় রাখি,তাহলে এই কাজ অনেকদিন টিকে থাকে।শুধু টাকা দেখলে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা থাকে।তাই ভালো ও উপকারী পণ্যকেই প্রাধান্য দেওয়া উচিত।এতে পাঠকও খুশি থাকবে এবং ব্র্যান্ডও বিশ্বাস করবে।
.webp)
.webp)
ST Bangla Hub নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url