ঈদুল ফিতরের তাৎপর্য , আনন্দ , আত্মশুদ্ধি ও বিধান
ঈদুল ফিতরের তাৎপর্য , আনন্দ , আত্মশুদ্ধি ও বিধান
ঈদুল ফিতর মুসলিম উম্মার জন্য আনন্দের দিন । দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই দিনটি আসে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার ও রহমত হিসেবে। নিম্নে আমরা ঈদুল ফিতরের সম্পর্কে জানতে পারব।
রমজান মাসে রোজা ,কোরআন তেলাওয়াত , তারাবিহ, দোয়া ও ইবাদতের মাধ্যমে প্রশিক্ষণ একজন মুমিন গ্রহণ করে ঈদুল ফিতর এই সাধনার পূর্ণতা ও সফলতার প্রতীক । এটি কেবল আনন্দ উৎসবের দিন নয় বরং কৃতজ্ঞতা ,ভ্রাতৃত্ , দানশীলতা ও মানবিকতার এক মহান উপলক্ষ্য ।
পেজ সূচিপত্র - ঈদুল ফিতরের তাৎপর্য , আনন্দ , আত্মশুদ্ধি ও বিধান ঃ
- ঈদুল ফিতরের অর্থ ও পরিচয়
- ঈদুল ফিতরের ঐতিহাসিক পটভূমি
- রমজান ও ঈদুল ফিতরের গভীর সম্পর্ক
- ঈদুল ফিতরের শরিয়া বিধান
- ফিতরা বা সদকাতুল ফিতর
- ঈদের নামাজের গুরুত্ব ও নিয়ম
- ঈদের দিনের সুন্নত ও আদব
- ঈদুল ফিতর ও সামাজিক সম্প্রীতি
- ঈদুল ফিতর ও দানশীলতা
- ঈদের দোয়া ও কৃতজ্ঞতা
- পরিশেষেঃ ঈদুল ফিতর আনন্দ ও পূর্ণতার সফলতার প্রতীক
ঈদুল ফিতরের অর্থ ও পরিচয়
"ঈদ শব্দের অর্থ আনন্দ , উৎসব বা বার বার ফিরে আসা দিন । আর "ফিতর" শব্দটি এসেছে "ইফতার" থেকে , যার অর্থ রোজা ভঙ্গ করা । সুতরাং ঈদুল ফিতর অর্থ হল -রোজা শেষ হওয়ার আনন্দের দিন । ইসলামী বর্ষপঞ্জি শাওয়াল এর প্রথম দিনটি ঈদুল ফিতর হিসেবে পালিত হয় । এটি মুসলমানদের জন্য একটি ফরজ ইবাদত রোজা আদায়ের পর বিশেষ মর্যাদা পূর্ণ দিন ।
দীর্ঘ এক মাস উপবাস ও সংযম সাধনার পর দুনিয়ার মুসলমানরা এই দিনে ব্রত হতে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং এ উপলক্ষে আনন্দ উৎসব করে থাকে ; এজন্য এ উৎসবের নামকরণ হয়েছে ঈদুল ফিতর বা স্বাভাবিকতায় প্রত্যাবর্তন বা উপবাস- ব্রত ভঙ্গের উৎসব । ঈদের নামাজ মুসলমানদের ঐক্যের প্রতীক । ঈদুল ফিতর দয়া ও সহমর্মিতার শিক্ষা দেয় ।
ঈদুল ফিতরের ঐতিহাসিক পটভূমি
হিজরতের পর মদিনায় এসে রাসুলুল্লাহ (সাঃ) দেখলেন , সেখানকার লোকেরা বছরে দুটি উৎসব পালন করে । তখন তিনি বললেন , " আল্লাহ তায়ালা তোমাদের জন্য তার চেয়ে উত্তম দুটি দিন দিয়েছেন - ঈদুল ফিতর ও ঈদুল আযহা ।" (আবু দাউদ) এভাবেই ইসলামী সমাজে ঈদের সূচনা হয় । ঈদুল ফিতর মুসলমানদের স্বতন্ত্র সংস্কৃতি ও পরিচয়ের অংশ হয়ে ওঠে ।
হযরত মুহাম্মদ (সা:) মদিনায় হিজরত করে যে যেয়ে দেখতে পান , মদিনায় তখন পারসিকদের প্রভাবে শরতের পূর্ণিমায় "নওরোজ উৎসব "এবং বসন্তের পূর্ণিমায় "মিহিরজান উৎসব" উদযাপিত হয়ে থাকে । এ দুটি বিজাতীয় উৎসবের রীতিনীতি ইসলামী রীতিনীতির পরিপন্থী ছিল বলে হযরত মুহাম্মদ (সা:) মুসলমানদেরকে এতে যোগদান হতে বিরত থাকার নির্দেশ দেন , এবং তদস্থলে ঈদুল ফিতর ও ঈদুল আযহা ; এ দুটি উৎসব পালনের রীতি প্রবর্তন করেন ।
রমজান ও ঈদুল ফিতরের গভীর সম্পর্ক
রমজান ও ঈদুল ফিতরের সম্পর্ক নিবিড় ,কারণ রমজান হল সিয়াম এবং ঈদুল ফিতর হল সেই সিয়াম (রোজা) শেষ হওয়ার আনন্দময় উদযাপন , যা উপবাস ভাঙার উৎসব হিসেবে পরিচিত এবং আত্মশুদ্ধি ও আল্লাহ তায়ালার নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশের দিন । রমজানের শেষে শাওয়াল মাসের প্রথম দিনে এই ঈদ পালিত হয় । এটি মাসব্যাপী সিয়াম সাধনার প্রতিদানস্বরূপ আল্লাহ তায়ালার পক্ষ থেকে প্রাপ্ত নেয়ামত ও খুশির উৎসব ।
ঈদুল ফিতরের শরিয়া বিধান
ঈদুল ফিতরের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিধান রয়েছে ।
যেমন ঃ
- ফজরের পর ঈদের নামাজের আগে ফিতরা আদায় করা ।
- গোসল করা
- পরিস্কার-পরিচ্ছন্ন পোশাক পরিধান করা ।
- সুগন্ধি ব্যবহার করা ।
- খেজুর বা মিষ্টান্ন খাওয়া
- তাকবীরে তাশরিক পড়া
- ঈদের নামাজ আদায় করা (ওয়াজিব )
- খুৎবা শোনা
- ঈদের নামাজে যাওয়ার পথে ও ফেরার পথে ভিন্ন রাস্তা বহার করা
ঈদের নামাজের জন্য গোসল করা সুন্নত । ঈদগাহে যাওয়ার আগে কিছু মিষ্টান্ন বা খেজুর খাওয়া সুন্নত।ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া এবং আসার সময় ভিন্ন পথ ব্যবহার করা সুন্নত । এই বিধানগুলো পালন করলে ঈদ ইবাদত ও আনন্দ উভয় দিক থেকেই পূর্ণতা লাভ করে ।
ফিতরা বা সদকাতুল ফিতর
ঈদের নামাজের গুরুত্ব ও নিয়ম
ঈদের দিনের সুন্নত ও আদব
- অতি প্রত্যুষে শয্যা ত্যাগ করা ।
- মিসওয়াক করা এবং গোসল করা ।
- সাদ্য অনুযায়ী পরিস্কার - পরিচ্ছন্ন ভালো পোশাক পরিধান করা ।
- আতর ইত্যাদি কোন খোশবো ব্যবহার করা ।
- সাধ্য পরিমাণ মিষ্টান্ন খাওয়া ।
- ঈদের নামাজে যেতে অযথা বিলম্ব না করা ।
- ঈদগাহে গমনের পূর্বেই 'সদকায়ে ফিতর" আদায় করা ।
- ঈদগায়ে এক পথে যাওয়া আর ফিরার সময় অন্য পথে আসা ।

.webp)
ST Bangla Hub নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url