গ্রাফিক ডিজাইন করে ঘরে বসে ইনকাম

 গ্রাফিক ডিজাইন করে ঘরে বসে ইনকাম 

 
গ্রাফিক ডিজাইন করে ঘরে বসে ইনকাম এখন আর স্বপ্ন নয়, বরং বাস্তব একটি সুযোগ। সঠিক স্কিল আর একটু ধৈর্য থাকলেই আপনি ঘরে বসেই নিয়মিত আয় করতে পারেন। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ও সোশ্যাল মিডিয়া এই কাজ দারুন সহায়তা দেয়। লোগো , ব্যানার, পোস্ট ডিজাইন করেই অনেকে ভালো টাকা উপার্জন করছে। 

গ্রাফিক ডিজাইন করে ঘরে বসে আয়

আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, শুরুটা কঠিন হলেও ফলাফল অনেক সুন্দর। ইন্টারনেট থাকলেই আপনি বিশ্বের যেকোন ক্লায়েন্টের সাথে কাজ করতে পারবেন। তাই আজ এই গ্রাফিক ডিজাইন শিখে ঘরে বসে ইনকামের পথে এগিয়ে যান।

প্রেজ সূচিপত্র : গ্রাফিক ডিজাইন করে ঘরে বসে ইনকাম 

গ্রাফিক ডিজাইন কি এবং কেন শিখব 

গ্রাফিক ডিজাইন হল এমন একটি সৃজনশীল কাজ যেখানে ছবি, লেখা আর রং ব্যবহার করে সুন্দর ও অর্থপূর্ণ ভিজুয়াল তৈরি করা হয়। আমরা প্রতিদিন ফেসবুক পোস্ট, ব্যানার, লোগো বা বিজ্ঞাপনে যে ডিজাইন দেখি সবই গ্রাফিক ডিজাইনের অংশ। এই কাজের মাধ্যমে একটি বার্তা খুব সহজে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। গ্রাফিক ডিজাইনের ভূমিকা অনেক বড়। আমি মনে করি ডিজাইন শুধু কাজ না, এটা একটা শিল্প। কারণ এখানে নিজের ভাবনা আর কল্পনাকে রং ও আকারে প্রকাশ করা যায়। ডিজাইনের মাধ্যমে একটি সাধারণ জিনিসকেওআকর্ষণীয় করে তোলা সম্ভব।

আজকের ডিজিটাল দুনিয়ায় এই স্কিলের চাহিদা দিন দিন বাড়ছে। অনলাইনে যে কোন কনটেন্ট সুন্দর করতে গ্রাফিক্স ডিজাইন দরকার হয়। তাই এটা শেখা মানে ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করা।গ্রাফিক ডিজাইন শেখার সবচেয়ে বড় কারণ হলো এটি দিয়ে ঘরে বসে আয় করা যায়।ইন্টারনেট থাকলেই আপনি দেশ-বিদেশের ক্লায়েন্টের জন্য কাজ করতে পারবেন।

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে ভালো ডিজাইনারদের অনেক চাহিদা আছে। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এই স্কিলে সময় দিলে ফল অবশ্যই পাওয়া যায়। লগো, পোস্ট, ব্যানার বানিয়ে অনেকেই মাসে ভালো টাকা ইনকাম করছে। চাকুরীর পিছনে না দৌড়ে নিজের দক্ষতাকে কাজে লাগানো যায়। এতে কাজের স্বাধীনতাও থাকে, নিজের সময় অনুযায়ী কাজ করা যায়। গ্রাফিক ডিজাইন শিখলে আপনি নিজেও একটি ব্রান্ড হয়ে উঠতে পারেন। এই স্কিল কখনো পুরানো হয়ে যায় না,বরং সময়ের সাথে আরো প্রয়োজন বাড়ে। তাই ভবিষ্যৎ চিন্তা করলে গ্রাফিক ডিজাইন শেখা সত্যিই একটি বুদ্ধিমানের সিদ্ধান্ত।

ঘরে বসে কাজ করার সুবিধা 

ঘরে বসে কাজ করার সবচেয়ে বড় সুবিধা হলো নিজের সময় নিজের মতো করে ব্যবহার করা যায়। কোন অফিসে যাওয়ার ঝামেলা নেই, ট্রাফিক বা ভিড়ের কষ্ট সহ্য করতে হয় না। পরিবারের সাথে সময় কাটিয়েও কাজ করা সম্ভব। আমি মনে করি এতে মানসিক শান্তি অনেক বেশি থাকে। নিজের আরামদায়ক পরিবেশে কাজ করলে মনোযোগও ভালো থাকে। খরচ কমে যায় কারণ যাতায়াত বা বাহিরে খাওয়ার দরকার পড়ে না। শুধুই ইন্টারনেট আর একটি ডিভাইস থাকলে কাজ শুরু করা যায়। এতে ছোট জায়গা থেকেই বড় কাজ করা সম্ভব হয়। এই স্বাধীনতাই ঘরে বসে কাজের আসল শক্তি।

ঘরে বসে কাজ করলে আপনি দেশের সীমানা ছাড়িয়ে বিদেশে ক্লান্তির সাথে কাজ করতে পারেন। এর ফলে আয়ের সুযোগ অনেক বেড়ে যায়। নিজের দক্ষতা অনুযায়ী কাজ বেছে নেওয়ার স্বাধীনতা থাকে। আমি নিজের অভিজ্ঞতায় দেখেছি এতে আত্মবিশ্বাসও বাড়ে। চাকুরীর মত নির্দিষ্ট সময়ের বাঁধন নেই। নিজের সুবিধা মত কাজ করা যায়। পরিবারের দায়িত্ব সামলেও  আয় করা সম্ভব। নারী, শিক্ষার্থী বা বেকার সবার জন্য এটি একটি ভালো সুযোগ। ধীরে ধীরে কাজ বাড়িয়ে স্থায়ী ইনকাম করা যায়। তাই ঘরে বসে কাজ করে এখন সত্যিই সময়ের সেরা সিদ্ধান্ত।

গ্রাফিক ডিজাইনের কাজগুলো কি কি 

গ্রাফিক ডিজাইনের কাজ বলতে প্রথমে লোগো ডিজাইনের কথা আসে। এরপর ব্যানার, পোস্টার ও ফ্লায়ার ডিজাইন করাও খুব জনপ্রিয় কাজ। ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রামের জন্য পোস্ট ডিজাইন করা এখন অনেক চাহিদা সম্পন্ন। ব্যবসার ভিজিটিং কার্ড ও ব্রোশিওর ডিজাইন করাও এই পেশার অংশ। আমি নিজের কাজের অভিজ্ঞতায় দেখেছি এই ধরনের ডিজাইনের চাহিদার সব সময় থাকে। ওয়েবসাইটের জন্য গ্রাফিক ও লে-আউট তৈরি করাও ডিজাইনের কাজ। বিভিন্ন অফার বা বিজ্ঞাপনের ভিজুয়াল বানানোও এতে পড়ে। সব মিলিয়ে ডিজাইনের কাজের ধরন অনেক বিস্তৃত।

এছাড়া সোশ্যাল মিডিয়া কভার ও প্রোফাইল ব্যানার ডিজাইন করাও গুরুত্বপূর্ণ কাজ। ইউটিউব থাম্বনেইল ডিজাইন এখন আলাদা একটি বড় মার্কেট। টি-শার্ট, মগ বা পোস্টার প্রিন্টের জন্য ডিজাইনও করা হয়। বুক কভার ও ম্যাগাজিন লে-আউট ডিজাইন করাও গ্রাফিক্স ডিজাইন এর অংশ। আমি মনে করি এই কাজগুলো সৃজনশীল মানুষের জন্য খুবই উপযোগী। ইমেইল নেমপ্লেট ও বিজ্ঞাপনের গ্রাফিক বানানোও এখন চাহিদা আছে। অনলাইন কোর্স বা প্রেজেন্টেশনের স্লাইড ডিজাইনও করা হয় ।এইসব কাজ করেই একজন ডিজাইনার ঘরে বসে ভালো আয় করতে পারে।

আরও পড়ুন : বিটরুট খেলে শরীরের রক্ত বৃদ্ধি পায়

প্রয়োজনীয় সফটওয়্যার ও টুলস 

গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য কিছু প্রয়োজনীয় সফটওয়্যার জানা খুবই জরুরী। সবচেয়ে বেশি ব্যবহৃত সফটওয়্যার হল অ্যাডোব ফটোশপ। এটি দিয়ে ছবি এডিট করা থেকে শুরু করে নানা ধরনের ডিজাইন করা যায়। আবার Adobe Illustrator হলো আরেকটি গুরুত্বপূর্ণ টুলস। লোগো ও ভেক্টর ডিজাইনের জন্য এটি খুব সহজ কাজে আসে। আমি নিজেও এই দুটি সফটওয়্যার ব্যবহার করে বেশিরভাগ কাজ করি। এছাড়া canva নতুনদের জন্য খুব সহজ  একটি টুল। এটি দিয়ে দ্রুত পোস্ট ও ব্যানার তৈরি করা যায়। শুরুতে এই টুলগুলো জানলেই অনেক কাজ করা সম্ভব।

ডিজাইন এর কাজ সহজ করতে কিছু অনলাইন টুলও খুব উপকারী। Freepik ও pixabay থেকে ফ্রি ছবি ও গ্রাফিক পাওয়া যায়। Figma দিয়ে ওয়েব ও অ্যাপ ডিজাইন করা যায় সহজভাবে। Font নির্বাচন করার জন্য গুগল ফন্টস খুব ভালো একটি জায়গা। রং বাছাইয়ের জন্য Colours বা Adobe Color ব্যবহার করা যায়। আমি কাজের সময় এই টুলগুলো অনেক সাহায্য পাই। ডিজাইন ফাইল শেয়ার করতে গুগল ড্রাইভ খুব দরকারি। ক্লায়েন্টের সাথে কাজ বুঝতে Trello বা Nation ব্যবহার করা যায়। সব মিলিয়ে এই টুলগুলো ডিজাইনারের কাজকে অনেক সহজ করে দেয়।

নিজের পোর্টফোলিও তৈরি করার নিয়ম 

নিজের পোর্টফোলিও তৈরি করা একজন গ্রাফিক্স ডিজাইনারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ক্লায়েন্ট প্রথমে আপনার কাজ দেখেই সিদ্ধান্ত নেয়। তাই নিজের সেরা ডিজাইনগুলোই পোর্টফোলিওতে রাখা উচিত। লোগো, ব্যানার, সোশ্যাল মিডিয়া পোস্ট সব ধরনের কাজ যুক্ত করা ভালো। আমি মনে করি কাজের মানই এখানে সবচেয়ে বড় পরিচয়। ডিজাইন গুলো পরিষ্কার ও সুন্দরভাবে সাজিয়ে রাখতে হবে। একই ধরনের কাজ বারবার না দিয়ে ভিন্ন ভিন্ন স্টাইল দেখানো দরকার। এতে ক্লায়েন্ট বুঝতে পারে আপনি কতটা দক্ষ। একটি সুন্দর পোর্টফোলিও অনেক কাজ এনে দিতে পারে।

পোর্টফোলিও তৈরি করার জন্য Behance বা Dribbble ব্যবহার করা যেতে পারে। এছাড়া নিজের একটি সাধারণ ওয়েবসাইট থাকলে আরো ভালো হয়। প্রতিটি কাজের সাথে ছোট করে ব্যাখ্যা দিলে ভালো প্রভাব পড়ে। আমি নিজের কাজগুলো নিয়মিত আপডেট রাখি । নতুন ডিজাইন যোগ করলে পোর্টফোলিও আরো শক্তিশালী হয়। অপ্রয়োজনীয় বা দুর্বল কাজ বাদ দেওয়া উচিত। ডিজাইনের সাথে নিজের যোগাযোগের তথ্য অবশ্যই দিতে হবে। যাতে ক্লায়েন্ট সহজেই আপনার সাথে যোগাযোগ করতে পারে। এইভাবেই একটি পেশাদার পোর্টফোলিও তৈরি করা যায়।

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ পাওয়া 

ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ পাওয়া শুরুতে একটু কঠিন মনে হলেও অসম্ভব নয়। আমি যখন প্রথম Fiverr আর Upwork - এ প্রোফাইল খুলে ছিলাম তখন অনেক ধৈর্য ধরতে হয়েছিল। ভালো একটি প্রোফাইল বাড়ানোই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। নিজের দক্ষতা আর কাজগুলো সুন্দরভাবে তুলে ধরতে হয়। প্রোফাইল ছবিটা এবং বর্ণনাটা যতটা সম্ভব প্রফেশনাল হওয়া দরকার। আমি চেষ্টা করি ক্লায়েন্ট যেন আমার লেখা পড়ে আমাকে বিশ্বাস করতে পারে। প্রতিটি গিগ বা প্রপোজাল কাস্টম করে লিখলে কাজ পাওয়া সম্ভবনা বাড়ে । কপি- পেস্ট না করে নিজের ভাষায় লিখলে ভালো রেসপন্স আসে। এই ছোট বিষয়গুলোই ধীরে ধীরে কাজ এনে দেয়।

কাজের জন্য যখন কোন প্রপোজাল পাই, আমি তখন সবসময় ক্লায়েন্টের কাজটা ভালো করে পড়ি তারপর সেই অনুযায়ী নিজের অভিজ্ঞতা আর সমাধান লিখে দেই। শুরুর দিকে কম বাজেটের কাজ নিলেও ভালো রিভিউ পাওয়া খুব দরকার। কারণ রিভিউ আর রেটিং থাকলেই বড় ক্লায়েন্ট আসে। আমি প্রতিটি কাজ সময় মত আর যত্ন করে ডেলিভারি দেই। এতে ক্লায়েন্ট সন্তুষ্ট হয় এবং আবার কাজ দেয়। ধীরে ধীরে প্রোফাইল শক্ত হলে ইনকামও বাড়তে থাকে। এইভাবেই আমি ফ্রিল্যান্সিং থেকে নিয়মিত কাজ পেতে শুরু করেছি। ধৈর্য আর ধারাবাহিকতাই এখানে সফল হওয়ার আসল চাবিকাঠি। 

আরও পড়ুন : অনলাইন কনসালটেন্সি দিয়ে আয় করার উপায়

সোশ্যাল মিডিয়ায় কাজ পাওয়া 

সোশ্যাল মিডিয়ায় কাজ পাওয়া এখন আগের চেয়ে অনেক সহজ হয়ে গেছে। আমি নিজেও ফেসবুক আর ইনস্টাগ্রাম ব্যবহার করে অনেক ক্লায়েন্ট পেয়েছি। নিজের কাজ নিয়মিত পোস্ট করলেই মানুষ ধীরে ধীরে আপনাকে চিনতে শুরু করে। ভালো ডিজাইন দেখলে ক্লায়েন্ট নিজেই ইনবক্সে নক করে। আমি চেষ্টা করি প্রতিদিন অন্তত একটি কাজ শেয়ার করতে। এতে আমার প্রোফাইলটা সব সময় অ্যাক্টিভ থাকে । পোস্টের সাথে সঠিক ক্যাপশন আর হ্যাশট্যাগ ব্যবহার করাও খুব দরকার। এতে নতুন মানুষের কাছে পৌঁছানো যায়। এইভাবেই সোশ্যাল মিডিয়া থেকে কাজ আসতে শুরু করে। 

ফেসবুক গ্রুপ আর পেজগুলো কাজ পাওয়ার জন্য দারুন জায়গা। আমি বিভিন্ন ফ্রিল্যান্সিং গ্রুপে নিয়মিত পোস্ট আর কমেন্ট করি। কেউ কাজ খুঁজলে আমি নিজের পোর্টফোলিও শেয়ার করি। এতে অনেক সময় সরাসরি ক্লায়েন্ট পাওয়া যায়। ইনস্টাগ্রাম ও লিংকডইনেও নিজের প্রোফাইল সুন্দরভাবে সাজানো দরকার। আমি সব সময় প্রফেশনাল ভাবে কথা বলার চেষ্টা করি। দ্রুত রিপ্লাই দিলে ক্লায়েন্টের আস্থা বাড়ে। ধীরে ধীরে একটি ভালো নেটওয়ার্ক তৈরি হয়ে যায়। এইভাবেই সোশ্যাল মিডিয়া থেকে কাজ পাওয়া সম্ভব।

ক্লায়েন্টের সাথে কথা বলার কৌশল 

ক্লায়েন্টের সাথে কথা বলার সময় আমি সব সময় ভদ্র ও প্রফেশনাল থাকার চেষ্টা করি। প্রথম মেসেজেই কাজটা ভালোভাবে বুঝে নিতে চাই। অস্পষ্ট কিছু থাকলে আমি বিনয়ের সাথে প্রশ্ন করি। এতে পরে ভুল বোঝাবুঝি কম হয়। আমি কখনো তাড়াহুড়া করে কোন কথা বলি না। ক্লায়েন্টকে সময় দিয়ে শুনলে তারা স্বস্তি পায়। নিজের অভিজ্ঞতা অনুযায়ী পরামর্শও দেই। এতে তারা আমাকে বিশ্বাস করতে শুরু করে। আমি চেষ্টা করি কথা বলায় আত্মবিশ্বাস দেখাতে। এইভাবেই একটি ভালো সম্পর্ক তৈরি হয়।

কাজ চলাকালীন আমি নিয়মিত আপডেট দেই। ক্লায়েন্ট যেন বুঝতে পারে আমি কাজ নিয়ে খুবই মনোযোগী। কোন সমস্যা হলে আগে থেকেই জানিয়ে দেই। এতে বিশ্বাস আরো বাড়ে। আমি সব সময়ই সময়মতো কাজ ডেলিভারি দেওয়ার চেষ্টা করি। ডেলিভারির পর ফিডব্যাক চাই। ভালো-মন্দ যাই বলুক, মন দিয়ে শুনি। কারণ সেখান থেকেই নিজেকে আরও ভালো করা যায়। ক্লায়েন্ট সন্তুষ্ট হলে তারা আবার কাজ দেয়। এইভাবেই ধীরে ধীরে নিজের ভালো সুনাম তৈরি হয়।

আরও পড়ুন : ফেসবুক প্রোফাইল নিরাপদ রাখার উপায়

ইনকাম বাড়ানোর স্মার্ট উপায় 

ইনকাম বাড়ানোর জন্য আমি নিজেই প্রথমে স্কিল আপডেট রাখার দিকে নজর দেই। নতুন ডিজাইন টেন্ড শিখলে কাজের চাহিদা নিজে থেকেই বেড়ে যায়। একই কাজ বারবার না করে নতুন ধরনের সার্ভিস যোগ করে থাকি। তাতে ক্লায়েন্টেরও আগ্রহ বাড়ে। আমি সব সময় চেষ্টা করি কাজের মান ভালো রাখার জন্য। কাজ ভালো করলে যাতে ক্লায়েন্ট আমার দিকে আবারো ফিরে আসে। ভালো প্যাকেজ তৈরি করে একসাথে কয়েকটি সার্ভিস অফার দিয়ে থাকি। তাতে একটি অর্ডার থেকে থেকে বেশি আয় করা যায়। নিজের কাজের দাম ধীরে ধীরে বাড়ানোর চেষ্টা করি। এইভাবেই স্মার্ট ভাবে ইনকাম বাড়ানো যায়। 

আমি সব সময় নিয়মিত পুরোনো ক্লায়েন্টদের সাথে যোগাযোগ রাখি। তারা আবার অনেক নতুন কাজ নিয়ে আবার ফিরে আসে। সোশ্যাল মিডিয়ায় নিজের কাজ শেয়ার করাও ইনকাম বাড়াইতে সাহায্য করে। তাতে নতুন ক্লায়েন্টের আসার সুযোগ তৈরি হয়ে যায়। ফ্রিল্যান্সিং প্রোফাইল আপডেট রাখলে কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আমি সব সময় চেষ্টা করি দ্রুত এবং ভালো সার্ভিস দেওয়ার জন্য। এতে ভালো রিভিউ পাওয়া যায়। রিভিউ বাড়লে বড় বড় ক্লায়েন্ট পাওয়া সহজ হয়। ছোট ছোট কাজ থেকেও ধীরে ধীরে বড় প্রজেক্টে কাজ পাওয়া যায়। তাই এইভাবে ইনকাম ধীরে ধীরে বাড়তে থাকে।

ভবিষ্যতে গ্রাফিক ডিজাইনের সুযোগ 

ভবিষ্যতে গ্রাফিক ডিজাইনের সুযোগ আরো অনেক বড় হতে যাচ্ছে। কারণ প্রতিদিনই নতুন নতুন অনলাইন ব্যবসা তৈরি হচ্ছে। সব ব্যবসারই প্রচারের জন্য ভালো ডিজাইন দরকার হয়। সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট আর অ্যাপ সব জায়গায় ডিজাইনের চাহিদা বাড়ছে। আমি নিজের চোখেই দেখছি ডিজাইনারদের কাজের সুযোগ দিন দিন বেড়েই চলছে। আগে যেখানে শুধু পোস্টার লাগতো এখন সেখানে ভিডিও থাম্বনেইলও দরকার হয়। ব্রান্ডগুলো তাদের পরিচয় সুন্দর ভাবে তুলে ধরতে চায়। সেই জায়গায় গ্রাফিক ডিজাইনারের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। ডিজিটাল মার্কেটিং বাড়ার সাথে সাথে এই পেশার গুরুত্ব বেড়ে চলবে। তাই এই স্কিল ভবিষ্যতের জন্য খুবই নিরাপদ।

আমি মনে করি এখন যারা গ্রাফিক ডিজাইন শিখছে তারা অনেক এগিয়ে থাকবে। কারণ সময়ের সাথে এই কাজের চাহিদা কখনো কমবে না। ফ্রিল্যান্সিং ছাড়াও চাকুরীর সুযোগও বাড়বে। নিজের ব্র্যান্ড তৈরি করেও ইনকাম করা যাবে। বিদেশী ক্লায়েন্টের সাথে কাজ করে ডলারে আয় করার সুযোগ থাকবে। নতুন নতুন টুল আসলেও ডিজাইনারের প্রয়োজন শেষ হবে না। সৃজনশীল মানুষের জন্য এই পেশা খুবই উপযোগী। আমি নিজেও এই স্কিল দিয়ে সামনে আরো ভালো কিছু করতে চাই। পরিশ্রম আর শেখার আগ্রহ থাকলে সফল হওয়া সম্ভব হবে। তাই গ্রাফিক ডিজাইনের ভবিষ্যৎ  আমি খুবই উজ্জ্বল দেখছি।

শেষ কথা : গ্রাফিক ডিজাইন করে ঘরে বসে ইনকামের উপায় 

গ্রাফিক ডিজাইন করে ঘরে বসে ইনকাম করা এখন বাস্তবে একটি সুযোগ। সঠিক স্কিল থাকলে যে কেউ অনলাইনে কাজ পেতে পারে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস আর সোশ্যাল মিডিয়া এই কাজে বড় ভূমিকা রাখে। নিজের কাজ সুন্দরভাবে দেখাতে পারলেই ক্লায়েন্ট পাওয়া সহজ হয়। নিয়মিত প্র্যাকটিস করলে ডিজাইনের মান আরও ভালো হয়। ভালো কাজ করলে ক্লায়েন্ট আবারও কাজ দেয়। এইভাবেই ধীরে ধীরে একটি স্থায়ী ইনকামের পথ তৈরি হয়। ধৈর্য আর পরিশ্রমী এখানে সফল হওয়ার মূল চাবিকাঠি।

আমি মনে করি গ্রাফিক ডিজাইন এমন একটি স্কিল যা কাউকে বেকার থাকতে দেয় না। যদি কেউ মন দিয়ে শেখে তাহলে অবশ্যই সে আয় করতে পারবে। আমি নিজেই এই পথে এগোতে চাই এবং আরও ভালো করতে চাই। ঘরে বসে পরিবারের পাশে থেকেই কাজ করার সুযোগটা আমার খুব ভালো লাগে। শুরুতে কষ্ট হলেও ধীরে ধীরে ফল পাওয়া যায়। নিজের উপর বিশ্বাস রাখলেই অনেক দূরে যাওয়া সম্ভব। এই কাজ আমাকে স্বাধীনতা এবং আত্মসম্মান দুটোই দেয়। তাই আমি গ্রাফিক ডিজাইনকে আমার ভবিষ্যতের জন্য খুব গুরুত্ব দিচ্ছি।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ST Bangla Hub নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url